NewsRecent News

আর্মির ছদ্মবেশে মদের কারবার,ট্রাকভর্তি বিদেশি মদ-বিয়ার উদ্ধার!

তপন দাস,মানুষের মতামত:সেনাবাহিনীর নাম ভাঙিয়ে অবৈধ মদ পাচারের বড়সড় চেষ্টার পর্দাফাঁস করল জলপাইগুড়ির বানারহাট আবগারি দপ্তর। গোপন সূত্রে খবর পেয়ে গয়েরকাটা চৌপতি এলাকার ৪৮ নম্বর এশিয়ান হাইওয়েতে তল্লাশি চালান আধিকারিকরা। সেই সময় উত্তরপ্রদেশের নম্বরপ্লেটযুক্ত এবং ‘অন আর্মি ডিউটি’ স্টিকার লাগানো একটি সন্দেহভাজন ট্রলারকে আটক করা হয়।

তল্লাশিতে দেখা যায়,সেনাবাহিনীর সরঞ্জাম পরিবহণের আড়ালে বাক্সভর্তি বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার লুকিয়ে রাখা হয়েছে। অভিযোগ, সেনাবাহিনীর ভুয়ো পরিচয় ব্যবহার করে পাচারের চেষ্টা চলছিল। আবগারি দপ্তর ট্রাক-সহ সমস্ত মদ বাজেয়াপ্ত করেছে। চালককে আটক করে গোটা চক্রের সঙ্গে কারা জড়িত,তা খতিয়ে দেখা হচ্ছে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *