NewsPolitics

প্রশ্নোত্তর ছাড়াই বাদল অধিবেশন,বিধানসভায় নজিরবিহীন সূচনা!!!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:
পরিবর্তনের বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বিধানসভা বাদল অধিবেশন এবার বেশ কিছু ব্যতিক্রমী বৈশিষ্ট্য নিয়ে শুরু হতে চলেছে। বিধানসভার বিএ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, অধিবেশন হবে দুই পর্বে—প্রথম পর্ব ১৮ থেকে ২৫ জুন এবং দ্বিতীয় পর্ব ৬ জুলাই থেকে। প্রচলিত নিয়ম ভেঙে শোকপ্রস্তাব দিয়ে নয়, ১৮ জুন সকাল ১১টায় রাজ্যপালের ভাষণের মাধ্যমে অধিবেশনের সূচনা হবে। ভাষণ শেষে ধন্যবাদ জ্ঞাপন করবেন অধ্যক্ষ রথীন্দ্র বোস।

১৯ জুন শোকপ্রস্তাব পাঠ করা হবে। ২২ জুন রাজ্য বাজেট পেশ করা হবে। ২৩ জুন দৃষ্টি আকর্ষণী প্রস্তাব ও উল্লেখ পর্বের পাশাপাশি রাজ্যপালের ভাষণের ওপর আলোচনা হবে। ২৪ ও ২৫ জুন বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা চলবে। তবে এবারের অধিবেশনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল, প্রথম পর্বে কোনও প্রশ্নোত্তর পর্ব থাকছে না। ফলে আসন্ন বাদল অধিবেশনকে ঘিরে রাজনৈতিক মহলে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *