মোহনবাগান-ইস্টবেঙ্গল-মহামেডানে নতুন সমীকরণ, চাপে তৃণমূল শিবির!

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এবার বাংলার ক্রীড়াঙ্গনেও তৃণমূল কংগ্রেসের প্রভাব নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। বিভিন্ন ক্রীড়া সংস্থা ও ক্লাবে দীর্ঘদিন ধরে থাকা তৃণমূল ঘনিষ্ঠদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন একাংশের সদস্য-সমর্থকরা। আইএফএ, হকি বেঙ্গল, রাজ্য কাবাডি ফেডারেশন এবং বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের মতো সংস্থাগুলিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্যদের প্রভাব নিয়ে অসন্তোষ প্রকাশ্যে আসছে।
সূত্রের দাবি, একাধিক ক্রীড়া সংস্থায় নেতৃত্বে পরিবর্তনের দাবি জোরদার হয়েছে। কলকাতা ময়দানের তিন প্রধান ক্লাব—মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিংয়েও রাজনৈতিক প্রভাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। ইতিমধ্যেই কয়েকজন তৃণমূল ঘনিষ্ঠ পদাধিকারীর অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে, নতুন রাজনৈতিক পরিস্থিতিতে ক্রীড়া সংগঠনগুলিকে দলীয় প্রভাবমুক্ত ও গণতান্ত্রিক কাঠামোয় পরিচালনার দাবি তুলছেন ক্রীড়াপ্রেমীদের একাংশ। ফলে বাংলার ক্রীড়াঙ্গনেও নতুন সমীকরণ তৈরির ইঙ্গিত স্পষ্ট হচ্ছে।
