NewsPolitics

অষ্টম বেতন কমিশনের বৈঠক জুলাইয়ে কলকাতায়,আবেদন জমার শেষ দিন ১৫ জুন!!!

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য সুখবর। আগামী ৯ ও ১০ জুলাই কলকাতায় বৈঠক করতে আসছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অধীন অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন। কমিশনের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা, কর্মচারী সংগঠন ও ইউনিয়নগুলি সরাসরি কমিশনের সঙ্গে আলোচনার সুযোগ পাবে। অষ্টম বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে ভবিষ্যতে বেতন, ভাতা, ফিটমেন্ট ফ্যাক্টর এবং পেনশন কাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। তাই কর্মচারী সংগঠনগুলির কাছে এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ। কমিশনের সঙ্গে সাক্ষাৎ করতে ইচ্ছুক সংগঠন বা ইউনিয়নগুলিকে আগামী ১৫ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। মেমোরান্ডাম জমা দেওয়ার পর প্রাপ্ত ইউনিক মেমো আইডি উল্লেখ করাও বাধ্যতামূলক। লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগী এখন অষ্টম বেতন কমিশনের সুপারিশের অপেক্ষায়

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *