NewsPolitics

ভোট-হিংসা,হকার উচ্ছেদ,নিট কেলেঙ্কারি—চার ইস্যুতে মমতার ধর্না!!!

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:ভোট-পরবর্তী অশান্তি, পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ, নিট পরীক্ষায় দুর্নীতির অভিযোগ এবং বিজেপি সরকারের প্রতিহিংসামূলক রাজনীতির প্রতিবাদে ধর্মতলার ওয়াই-চ্যানেলে ধরনা কর্মসূচিতে সামিল হল তৃণমূল কংগ্রেস। কর্মসূচির নেতৃত্বে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রানি রাসমণি রোডে ধরনার অনুমতি না মেলায় ওয়াই-চ্যানেলেই অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন দোলা সেন, মদন মিত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সামিরুল ইসলাম, নাদিমুল হক, ফিরহাদ হাকিম, অশোক দেব-সহ দলের একাধিক প্রবীণ নেতা।
তৃণমূলের অভিযোগ, ভোটের ফল ঘোষণার পর বিভিন্ন এলাকায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিংসা ছড়ানো হয়েছে। পাশাপাশি পুনর্বাসনের ব্যবস্থা না করেই হকার উচ্ছেদ করা হচ্ছে বলে দাবি শাসকদলের। নিট পরীক্ষায় দুর্নীতির অভিযোগ তুলে যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগও প্রকাশ করেন তৃণমূল নেতারা।
দলীয় সূত্রে দাবি, বিজেপি সরকার কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে বিরোধীদের কণ্ঠরোধ এবং প্রতিহিংসার রাজনীতি করছে। তারই প্রতিবাদে এই গণতান্ত্রিক আন্দোলন।
অন্যদিকে, দুপুর দু’টোর পর আম্বেদকর ও মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান করে পৃথক কর্মসূচিতে অংশ নেন চন্দ্রিমা ভট্টাচার্য।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *