NewsPolitics

টোটো দুর্নীতির অভিযোগের পর তৃণমূল প্রধানের ঝুলন্ত দেহ উদ্ধার,চাঞ্চল্য বাদুড়িয়ায়!

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত: উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার যদুরহাটি উত্তর গ্রাম পঞ্চায়েতের প্রধান জাহিদুল হক বৈদ্যের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার সকালে পিঙ্গলেশ্বর গ্রামে তাঁর বাড়ির ঘর থেকে দেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের অধীনে পাওয়া ১২টি ব্যাটারিচালিত ময়লা বহনকারী টোটোর মধ্যে ৯টি বিক্রি করে দেওয়া হয়েছে। এ নিয়ে সম্প্রতি থানায় অভিযোগ দায়ের হয় এবং ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায়। অভিযোগ রয়েছে, এক গ্রামবাসী বাধা দিতে গেলে তাঁকে মারধরও করা হয়।

পরিবারের দাবি, দুর্নীতি ও টোটোর ব্যাটারি চুরির অভিযোগ ঘিরে মানসিক চাপে ছিলেন জাহিদুল হক বৈদ্য। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *