Feature NewsNews

বৃষ্টিতেই বিপর্যয়! খারখোলা নদীর জলে ভাসছে জয়গাঁর একাধিক এলাকা!

তপন রায়,মানুষের মতামত:ভুটান পাহাড় ও সংলগ্ন এলাকায় টানা ভারী বৃষ্টির জেরে ভয়াবহ রূপ নিয়েছে জয়গাঁ ১ গ্রাম পঞ্চায়েতের খারখোলা নদী। গত রাত থেকেই নদীর জল ঢুকতে শুরু করেছে বৈরবাড়ি গ্রাম-সহ একাধিক এলাকায়।

জলবন্দি পরিস্থিতির জেরে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। অনেকেই ঘর ছেড়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। নদীর জলে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, সুপারি বাগান ও বিভিন্ন সম্পত্তি। পরিস্থিতির খবর পেয়ে সেচ দপ্তরের আধিকারিকদের সঙ্গে এলাকা পরিদর্শনে যান কালচিনির বিধায়ক বিশাল লামা। জানা গিয়েছে, শনিবার থেকে সেচ দপ্তরের উদ্যোগে নদীর ড্রেজিংয়ের কাজ শুরু হবে।https://youtu.be/uQTKaKHyQYM?si=1–LD6FiwozCjjzq

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *