NewsPolitics

তৃণমূলে বিস্ফোরণ! মমতার নেতৃত্বে প্রশ্ন তুলে ‘অন্ধ স্নেহ’-কে দায়ী পার্থর!!!

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:বিধানসভা নির্বাচনে শোচনীয় ফলাফলের পর তৃণমূল কংগ্রেসের অন্দরের চাপা ক্ষোভ এবার প্রকাশ্যে এনে বিস্ফোরক মন্তব্য করলেন দলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। দলের ভরাডুবির জন্য তিনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক দুর্বলতা, নেতৃত্ব নির্বাচনে ব্যর্থতা এবং ‘অন্ধ স্নেহ’-এর রাজনীতিকে দায়ী করেন। পার্থর দাবি, ভোটে বিপর্যয়ের পর আত্মসমালোচনার বদলে দলের অন্দরেই বাস্তব পরিস্থিতি আড়াল করার চেষ্টা চলছে।

তিনি বলেন, তৃণমূল সময়মতো বিকল্প নেতৃত্ব তৈরি করতে পারেনি। মুকুল রায় ও শুভেন্দু অধিকারীর মতো নেতাদের দল ছাড়ার প্রসঙ্গ তুলে প্রশ্ন তোলেন নেতৃত্বের সিদ্ধান্ত নিয়েও। নাম না করেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভূমিকা ও প্রচার কৌশল নিয়েও কটাক্ষ করেন তিনি।

পার্থ আরও অভিযোগ করেন, প্রবীণ নেতাদের গুরুত্ব কমিয়ে অনভিজ্ঞদের সামনে আনা হয়েছে, যার ফলেই সংগঠন দুর্বল হয়েছে। তাঁর এই বিস্ফোরক মন্তব্যে তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব নতুন করে সামনে চলে এসেছে।

 

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *