অভিষেককে হুঁশিয়ারি অগ্নিমিত্রার! “প্ল্যান আনুন, না হলে ব্যবস্থা”
নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া হুঁশিয়ারি দিলেন নগর উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী অগ্নিমিত্রা পল। বেআইনি নির্মাণ ও প্রয়োজনীয় নথি সংক্রান্ত ইস্যুতে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, “আইনের ঊর্ধ্বে কেউ নন। প্ল্যান দেখাতে হবে, না হলে নিয়ম মেনেই ব্যবস্থা নেওয়া হবে।” এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বিরোধীদের দাবি, নিয়ম সবার জন্য সমান হওয়া উচিত।
অন্যদিকে, তৃণমূলের তরফে এখনও এই মন্তব্যের বিষয়ে বিস্তারিত প্রতিক্রিয়া সামনে আসেনি। অগ্নিমিত্রা পলের বক্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে রাজ্য রাজনীতিতে।
