Feature NewsHealth NewsNewsPublic Interest NewsRecent NewsSocial Welfare News

স্বাস্থ্যসাথী থেকে আয়ুষ্মান,বদলাচ্ছে স্বাস্থ্য পরিষেবা — বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর!!!

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:রাজ্যে আগামী জুলাই মাস থেকেই ‘আয়ুষ্মান ভারত’ কার্ড দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বর্তমানে ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের ৬ কোটির বেশি উপভোক্তাকে ধাপে ধাপে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্পের আওতায় আনা হবে। এর ফলে ভিন রাজ্যে থাকা বাংলার মানুষও দেশের বিভিন্ন প্রান্তে চিকিৎসার সুবিধা পাবেন।

স্বাস্থ্য খাতে বড় পদক্ষেপ হিসেবে ‘প্রধানমন্ত্রীর ভারতীয় জনৌষধি কেন্দ্র’-এর সংখ্যা ১৭০ থেকে বাড়িয়ে ৪৭৪ করার পরিকল্পনার কথাও জানানো হয়েছে। এর ফলে দীর্ঘমেয়াদি রোগের ওষুধের খরচ অনেকটাই কমবে। পাশাপাশি ‘অমৃত ফার্মেসি’ প্রকল্পে ওষুধ ও চিকিৎসা সামগ্রীর উপর ছাড়ও বহাল থাকবে।

শিশুমৃত্যু, নবজাতকের স্বাস্থ্য এবং কুষ্ঠরোগ সংক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে একাধিক জেলায় বিশেষ নজরদারি ও পরিকাঠামো উন্নয়নের আশ্বাস দেওয়া হয়েছে। হাসপাতালগুলিতে শূন্যপদ পূরণে দ্রুত নিয়োগ, স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং নতুন মেডিক্যাল কলেজ তৈরির কাজেও জোর দেওয়া হচ্ছে।

এছাড়া নারীদের স্বাস্থ্য সুরক্ষায় সার্ভাইক্যাল ক্যান্সার টিকাকরণ কর্মসূচি ও ‘টিবি মুক্ত ভারত অভিযান’-সহ একাধিক জনস্বাস্থ্য কর্মসূচিরও ঘোষণা করা হয়েছে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *