পার্লারে নয়,বিপদ ডেকে আনছে ইনজেকশন বিউটি ট্রেন্ড! সতর্ক করল সরকার!!!

মানুষের মতামত:সৌন্দর্যচর্চার নামে ত্বকে কসমেটিক ইনজেকশনের ব্যবহার নিয়ে বড় সতর্কবার্তা জারি করেছে ভারতের কেন্দ্রীয় ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। সম্প্রতি প্রকাশিত নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, কোনো কসমেটিক পণ্যকে ইনজেকশন হিসেবে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি ও বিপজ্জনক। সাধারণ ব্যবহারকারী, বিউটি পার্লার কিংবা নান্দনিক ক্লিনিক—কারও পক্ষেই এই ধরনের ব্যবহার অনুমোদিত নয়।
কসমেটিকস রুলস ২০২০ অনুযায়ী, প্রসাধনী শুধুমাত্র ত্বকে মাখা, স্প্রে, ঢালা বা বাহ্যিক ব্যবহারের জন্য তৈরি। এগুলো চিকিৎসার বিকল্প নয় এবং শরীরে পুশ করা হলে গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া, সংক্রমণ এমনকি জীবনঝুঁকিও হতে পারে। নির্দেশিকায় আরও বলা হয়েছে, বিভ্রান্তিকর বিজ্ঞাপন বা ভুল দাবি করে কসমেটিককে চিকিৎসা পদ্ধতি হিসেবে উপস্থাপন করাও দণ্ডনীয় অপরাধ। কর্তৃপক্ষ জনগণকে সতর্ক থাকতে এবং অযাচিত সৌন্দর্যচর্চা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। সচেতনতা ও সঠিক তথ্যই নিরাপদ ত্বকের মূল চাবিকাঠি।
