উলটপুরাণ কেশপুর! জিতে গিয়েও এলাকায় ঢুকতে পারছেন না প্রাক্তন মন্ত্রী শিউলি সাহা!!!

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:পশ্চিম মেদিনীপুরের কেশপুর বিধানসভাকে ঘিরে তৈরি হয়েছে অদ্ভুত রাজনৈতিক পরিস্থিতি। রাজ্যের অধিকাংশ আসনে বিজেপির উত্থানের মাঝেও এই কেন্দ্রটি আবারও তৃণমূলের দখলে এসেছে, যেখানে তৃণমূল প্রার্থী রেকর্ড ব্যবধানে জয়ী হয়েছেন। কিন্তু অভিযোগ, জয়ের পরও তিনি নিজের এলাকায় কার্যত প্রবেশ করতে পারছেন না। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে বিধায়ক শিউলি সাহা জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে চিঠি দিয়ে নিরাপত্তা ও অবাধ যাতায়াতের ব্যবস্থা চেয়েছেন।
অভিযোগ,এলাকায় বহু তৃণমূল পার্টি অফিসে রাতারাতি গেরুয়া পতাকা উঠেছে এবং মোদি-শুভেন্দুর পোস্টার লাগানো হয়েছে। তৃণমূল কর্মীরা এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন বলে দাবি। অন্যদিকে রাজনৈতিক সংঘাতের আবহে কেশপুরের নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে।
প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত পদক্ষেপের দাবি স্থানীয়দের।
