ইন্দো-বাংলা বর্ডারে নিরাপত্তা ঢাল আরও শক্ত, ৭৫ একর জমি হস্তান্তর!
নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:ইন্দো-বাংলা সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করতে বড় পদক্ষেপ রাজ্য সরকারের। সীমান্তে ফেন্সিং নির্মাণের লক্ষ্যে আজ বিএসএফের হাতে আনুষ্ঠানিকভাবে ২৭ কিলোমিটার এলাকার জন্য মোট ৭৫ একর জমি তুলে দেওয়া হয়েছে। এর মধ্যে ১৮ কিলোমিটার অংশের জন্য ৪৩ একর ক্রয়কৃত জমি এবং ৯ কিলোমিটার অংশের জন্য ৩২ একর খাস জমি রয়েছে। সীমান্ত সুরক্ষা, অনুপ্রবেশ রোধ এবং নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসনের এই পদক্ষেপে সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থায় নতুন গতি আসবে বলে মনে করা হচ্ছে।
