উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা, ‘সবকে সাথ, সবকে বিকাশ’-এ আস্থা মাজার কমিটির
নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:ফাঁসিদেওয়া ব্লকের জ্বালাস অঞ্চলের ভেলকুজক মুন্সিবাড়ি এলাকার মাজার কমিটির পক্ষ থেকে উত্তরবঙ্গ সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হল। মাজার কমিটির মুফতি ইমাম আহসান রাজা ও অন্যান্য সদস্যরা রাজ্য সরকারের ‘সবকে সাথ, সবকে বিকাশ, সবকে বিশ্বাস’ নীতিকে স্বাগত জানান। তাঁদের বক্তব্য, উন্নয়ন, সম্প্রীতি ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণের মাধ্যমে রাজ্য এগিয়ে যাক, সেই প্রত্যাশাই তাঁরা করছেন।
