নানুরে ভোট-পরবর্তী হিংসার অভিযোগ, নিহত তৃণমূল কর্মীর বাড়িতে এআইটিসি-র ফ্যাক্ট ফাইন্ডিং টিম!!!

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত: বীরভূম জেলার নানুর বিধানসভার অন্তর্গত নানুর ব্লকের চণ্ডীদাস নানুর গ্রাম পঞ্চায়েতের সন্তোষপুর গ্রামের ১৯১ নম্বর বুথ এলাকায় ভোট-পরবর্তী হিংসার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।
অভিযোগ, গত ৫ মে নির্বাচনের ফল প্রকাশের পর প্রায় ১০০ জন বিজেপি-সমর্থিত দুষ্কৃতী তৃণমূলের সক্রিয় কর্মী আবির শেখ এবং আরও তিনজন তৃণমূল কর্মীর উপর হামলা চালায়। অভিযোগ, ওই হামলায় আবির শেখকে নৃশংসভাবে খুন করা হয়।
এই ঘটনায় নিহত আবির শেখের বাড়িতে পৌঁছয় এআইটিসি-র ফ্যাক্ট ফাইন্ডিং টিম। ঘটনার বিস্তারিত খতিয়ে দেখে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন দলের প্রতিনিধিরা।
