সোমবার, নভেম্বর 23, 2026
21:42:43 | কলকাতা
সর্বশেষ সংবাদ

স্কুল ফেরত ক্যান্টারের ব্রেক ফেল,মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ৩ শ্রমিক,আহত ১০ পড়ুয়া

ডুয়ার্সের নাগরাকাটায় স্কুল পড়ুয়াদের নিয়ে ফেরার পথে টাটা ক্যান্টারের ব্রেক ফেল। কাস্টমস আউটপোস্টে ধাক্কা,দুর্ঘটনায় ৩ শ্রমিকের মৃত্যু, আহত ১০ পড়ুয়া।

তপন রায়,মানুষের মতামত:ডুয়ার্সের নাগরাকাটায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন শ্রমিকের। আহত হয়েছে ১০ জন পড়ুয়া। সোমবার সুলকাপাড়া পঞ্চায়েতের আপার চ্যাংমারি চা বাগানের কোঠি লাইনে দুর্ঘটনাটি ঘটে।

জানা গিয়েছে,চ্যাংমারি চা বাগান হাইস্কুলের পড়ুয়াদের নিয়ে ফেরার পথে একটি টাটা ক্যান্টার গাড়ির ব্রেক ফেল করে। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ভারত-ভুটান সীমান্ত সংলগ্ন কাস্টমসের আউটপোস্ট অফিসে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার অভিঘাত এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই দু’জন শ্রমিকের মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান আরও একজন।মৃতদের পরিচয় হরিলাল ওরাও (৫৫), সুরজ টোপ্পো (৪১) এবং শীত সোরেন (৩৫)।

আহত ১০ পড়ুয়াকে দ্রুত সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে ৮ জনকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়েছে। বাকি দু’জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।এই মর্মান্তিক দুর্ঘটনায় চা বাগান এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পড়ুয়াদের নিরাপত্তা ও দুর্ঘটনার কারণ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন