সোমবার, নভেম্বর 23, 2026
10:48:55 | কলকাতা
সর্বশেষ সংবাদ

বিয়ের কার্ড বিলি, প্রস্তুতি শেষ!৫ দিন আগে হঠাৎ কী ঘটল,পাত্রের বাড়িতে বিক্ষোভ—আটক বাবা

এক বছর ধরে চলছিল বিয়ের প্রস্তুতি। নিমন্ত্রণ, কেনাকাটা—সবই প্রায় শেষ! কিন্তু বিয়ের মাত্র ৫ দিন আগে পাত্রপক্ষের বিয়ে করতে অস্বীকার করার অভিযোগ। পণ দাবি ঘিরে কোচবিহারে পাত্রের বাড়ির সামনে বিক্ষোভ। আটক পাত্রের বাবা।

তপন রায়,মানুষের মতামত:কোচবিহারের বাবুহাট সংলগ্ন খ্রিস্টানপাড়ায় বিয়ের মাত্র পাঁচ দিন আগে সম্পর্ক ভেঙে দেওয়ার অভিযোগে উত্তেজনা ছড়াল। পাত্রপক্ষের বিরুদ্ধে পণ দাবি ও আসবাবপত্র নিয়ে আপত্তি তোলার অভিযোগ করেছে তরুণীর পরিবার।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পিলখানা লঙ্কাবরের এক তরুণীর সঙ্গে খ্রিস্টানপাড়ার বাসিন্দা পার্থ ভাওয়ালের বিয়ে প্রায় এক বছর আগে ঠিক হয়েছিল। পাত্র একটি ব্যাঙ্কের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মরত। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতি প্রায় শেষ হলেও অভিযোগ, শেষ মুহূর্তে বিয়েতে অস্বীকার করে পাত্রপক্ষ।

এর প্রতিবাদে পাত্রের বাড়ির সামনে বিক্ষোভ দেখান তরুণীর পরিবারের সদস্যরা। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পাত্রের বাবাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার, ক্যামেরায় ধাক্কা এবং হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। তবে পাত্রপক্ষের বক্তব্য ও পুলিশের বিস্তারিত বিবরণ এখনও সামনে আসেনি।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন