রবিবার, অক্টোবর 11, 2026
04:03:19 | কলকাতা
সর্বশেষ সংবাদ

শুটিংয়ের নেপথ্য থেকে ব্যক্তিগত মুহূর্ত—ইউটিউবে কী দেখাবেন সলমন খান?

‘Shuru se shuru karte hain’ বার্তা দিয়ে নিজের ইউটিউব চ্যানেল চালু করলেন সলমন খান। ব্যক্তিগত ভ্লগ ও শুটিংয়ের নেপথ্যের নানা মুহূর্তের মাধ্যমে অনুরাগীদের আরও কাছে পৌঁছনোর উদ্যোগ বলিউড অভিনেতার।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:বলিউডের জনপ্রিয় অভিনেতা সলমন খান এবার নিজের ইউটিউব চ্যানেল নিয়ে হাজির হলেন অনুরাগীদের সামনে। ‘Shuru se shuru karte hain’ অর্থাৎ ‘শুরু থেকে শুরু করি’—এই বার্তা দিয়েই নিজের নতুন যাত্রার ঘোষণা করেছেন অভিনেতা।

এই চ্যানেলের মাধ্যমে ব্যক্তিগত ভ্লগ, দৈনন্দিন জীবনের নানা মুহূর্ত এবং শুটিংয়ের নেপথ্যের অজানা অভিজ্ঞতা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেওয়ার পরিকল্পনা রয়েছে। বড় পর্দায় সলমনের অভিনয় দেখার পাশাপাশি এবার তাঁর ব্যক্তিগত জীবন ও কাজের পিছনের গল্প আরও কাছ থেকে জানার সুযোগ পাবেন ভক্তরা।

দীর্ঘদিনের জনপ্রিয় এই অভিনেতার নতুন উদ্যোগ ঘিরে অনুরাগীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। ডিজিটাল মাধ্যমে দর্শকদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রে এই ইউটিউব চ্যানেল গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এখন দেখার, আগামী দিনে সলমনের চ্যানেলে কী কী নতুন বিষয় উঠে আসে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন