রবিবার, অক্টোবর 11, 2026
04:02:04 | কলকাতা
সর্বশেষ সংবাদ

নিউ গ্লাঙ্ক চা বাগানে ফের বোনাসের দাবিতে জাতীয় সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

জলপাইগুড়ির নিউ গ্লাঙ্ক চা বাগানে ২০ শতাংশ বোনাস, বকেয়া মজুরি ও পিএফের দাবিতে ফের জাতীয় সড়ক অবরোধ করলেন চা শ্রমিকরা। যানজটে দুর্ভোগে যাত্রীরা।

তপন রায়,মানুষের মতামত:জলপাইগুড়ির মালবাজার মহকুমার নিউ গ্লাঙ্ক চা বাগানে বোনাসের দাবিতে ফের জাতীয় সড়ক অবরোধ করলেন চা শ্রমিকরা। শনিবার, ১০ অক্টোবর সকালে রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েত এলাকার এই ঘটনায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

শ্রমিকদের অভিযোগ, সরকারি নির্দেশিকা অনুযায়ী ৫ অক্টোবরের মধ্যে ২০ শতাংশ হারে বোনাস দেওয়ার কথা থাকলেও মালিকপক্ষ এখনও কোনও সুনির্দিষ্ট সিদ্ধান্ত জানায়নি। পাশাপাশি প্রায় দেড় মাসের বকেয়া মজুরি এবং দীর্ঘদিন ধরে প্রভিডেন্ট ফান্ডের টাকা জমা না পড়ার অভিযোগও তুলেছেন তাঁরা। ২০২৫ সাল থেকে একাধিক সুযোগ-সুবিধা বন্ধ থাকার দাবিও করেছেন শ্রমিকরা।

দুই কিস্তিতে বোনাস দেওয়ার প্রস্তাব মানতে নারাজ শ্রমিকরা। বারবার আবেদন করেও সমাধান না মেলায় কাজ বন্ধ রেখে অবরোধে শামিল হন তাঁরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী।অবরোধের জেরে আটকে পড়ে দূরপাল্লার বাস-সহ বহু যানবাহন। যাত্রীদের দুর্ভোগের পাশাপাশি বচসার ঘটনাও ঘটে। সেই সময় একটি গাড়ির কাচ ভাঙার অভিযোগ উঠেছে। উল্লেখ্য, এক সপ্তাহের মধ্যে বোনাসের দাবিতে এই নিয়ে তৃতীয়বার জাতীয় সড়ক অবরোধ করলেন চা শ্রমিকরা।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন