রবিবার, অক্টোবর 11, 2026
04:00:05 | কলকাতা
সর্বশেষ সংবাদ

দিল্লিতে ব্যাপক ধরপাকড়!বিমানে উঠে আটক সিজেপির তিন নেতা,৫০০ জনের বেশি আটক

দিল্লি বিমানবন্দরে মুম্বই থেকে আসা বিমানে উঠে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করল পুলিশ। প্রতিবাদ কর্মসূচির আগে ধরপাকড়ের অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।

প্রবীর পাঞ্জা,মানুষের মতামত:দিল্লিতে সিজেপির কর্মসূচিকে ঘিরে ব্যাপক ধরপাকড়ের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। শনিবার সকালে দিল্লি বিমানবন্দরে মুম্বই থেকে আসা বিমানে উঠে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা তথা আহ্বায়ক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করে পুলিশ। তাঁদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তা স্পষ্ট নয়।

অভিযুক্ত নেতারা বিমানের ভিতর থেকেই ইনস্টাগ্রামে সরাসরি সম্প্রচার করেন। সেখানে পুলিশের সঙ্গে তাঁদের কথা কাটাকাটি দেখা যায়। দীপকে জানান, গ্রেফতার হওয়ার আশঙ্কা জেনেই তিনি দিল্লিতে এসেছেন। সিজেপি এই ঘটনাকে শান্তিপূর্ণ প্রতিবাদে বাধা দেওয়ার পূর্বপরিকল্পিত পদক্ষেপ বলে দাবি করে এবং নেতাদের নিঃশর্ত মুক্তি চায়।

সূত্রের দাবি, রাত থেকে সকাল পর্যন্ত ৫০০-র বেশি মানুষকে আটক করা হয়েছে। ধ্রুব রাঠী-সহ একাধিক পরিচিত মুখকেও আটক করার খবর মিলেছে।প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। একাধিক এলাকায় নিষেধাজ্ঞা জারি, মেট্রো পরিষেবা বন্ধ এবং ট্রেন বাতিলের খবরও সামনে এসেছে। অন্যদিকে, বিজেপি সভাপতি নিতিন নবীন বিরোধীদের বিরুদ্ধে রাজধানীর শান্তি বিঘ্নিত করার অভিযোগ তুলেছেন।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন