বৃহস্পতিবার, অক্টোবর 8, 2026
15:32:33 | কলকাতা
সর্বশেষ সংবাদ

যাত্রী সেজে টোটোতে উঠেছিল কারা? কিছুক্ষণ পরেই অচেতন চালক,উধাও টোটো!

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে যাত্রী সেজে টোটোচালককে স্প্রে জাতীয় পদার্থ দিয়ে অচেতন করে টোটো ও নগদ টাকা নিয়ে পালানোর অভিযোগ। হাসপাতালে চিকিৎসাধীন চালক সাহেব আলী।

তপন রায়,মানুষের মতামত:মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে যাত্রী সেজে টোটোতে উঠে চালককে স্প্রে জাতীয় কোনও পদার্থ দিয়ে অচেতন করে টোটো ও নগদ টাকা নিয়ে পালানোর অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রায় দু’দিন ধরে জ্ঞানহীন অবস্থায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রঘুনাথগঞ্জের কাঁকুরিয়া এলাকার টোটোচালক সাহেব আলী।

পরিবারের অভিযোগ, দিন দুয়েক আগে ওমরপুর মোড় থেকে কয়েকজন যাত্রী শামশেরগঞ্জের ডাকবাংলা যাওয়ার জন্য সাহেব আলীর টোটো রিজার্ভ করেন। গন্তব্যের উদ্দেশে রওনা দেওয়ার পর চাঁদের ট্যাক্স এলাকা পেরিয়ে শামশেরগঞ্জে ঢোকার পথে বিপত্তি ঘটে। অভিযোগ, যাত্রী সেজে টোটোতে ওঠা ব্যক্তিরা সাহেব আলীর মুখে বা শরীরে স্প্রে জাতীয় কোনও পদার্থ প্রয়োগ করেন। এরপর ধীরে ধীরে জ্ঞান হারান তিনি। সুযোগ বুঝে তাঁকে রাস্তার পাশে ফেলে রেখে টোটো নিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা বলে পরিবারের দাবি। তাঁর পকেটে থাকা প্রায় দু’হাজার টাকাও নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ। অচেতন অবস্থায় উদ্ধার করে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন