শুক্রবার, অক্টোবর 9, 2026
04:06:08 | কলকাতা
সর্বশেষ সংবাদ

নন্দকুমার-নরঘাটে ঝড়ের তাণ্ডব, প্যান্ডেলের নিচে আটকে স্কুলগাড়ি!অল্পের জন্য রক্ষা শিশুরা

নন্দকুমার ও নরঘাটে ঝড়-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত দুর্গাপুজোর মণ্ডপ। প্যান্ডেলের নিচে আটকে পড়ে স্কুলগাড়ি, জানলা দিয়ে নিরাপদে উদ্ধার শিশুদের। ভেঙে পড়ে বিদ্যুতের খুঁটি।

রাজকুমার বেরা,মানুষের মতামত:পূর্ব মেদিনীপুরের নন্দকুমার, নরঘাট-সহ সংলগ্ন এলাকায় কয়েক মিনিটের ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। হঠাৎ দমকা হাওয়ায় নন্দকুমারের হরিখালী বাজারে ক্ষতিগ্রস্ত হয় শুভকল্পেরb দুর্গাপুজোর মণ্ডপ। ঝড়ের দাপটে মণ্ডপের আশপাশে থাকা বেশ কয়েকটি অটোরিকশা, টোটো ও মেশিনভ্যানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সবচেয়ে উদ্বেগের ঘটনা ঘটে স্কুলগাড়ি নিয়ে। ঝড়ের সময় লোকনাথ অ্যাপোলো অ্যাকাডেমির একটি স্কুলগাড়ি শিশুদের নামানোর সময় প্যান্ডেলের নিচে আটকে পড়ে। পরিস্থিতি বুঝে দ্রুত জানলা দিয়ে শিশুদের নিরাপদে বের করে আনা হয়। সৌভাগ্যবশত, এই ঘটনায় কোনও শিশু আহত হয়নি।

এদিকে ঝড়ের তাণ্ডবে একটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে এবং বিদ্যুতের তারও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে দ্রুত কাজ শুরু করা হয়েছে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন