বুধবার, সেপ্টেম্বর 30, 2026
03:48:36 | কলকাতা
সর্বশেষ সংবাদ

তারকা থেকে প্রযোজক—বলিউডের ১২ ঠিকানায় আয়কর তল্লাশি,তুঙ্গে চর্চা

মুম্বইয়ে রকুল প্রীত সিং, বাশু ভাগনানি ও প্যানোরামা স্টুডিয়োজের সঙ্গে যুক্ত ১২টি জায়গায় আয়কর দফতরের তল্লাশি। ফিল্ম প্রকল্পের আর্থিক লেনদেন ও বিদেশে অর্থ পাঠানোর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

স্নেহাশিস মুখার্জি, মানুষের মতামত:বলিউডে শুটিং,নতুন ছবি আর রিলিজের ব্যস্ততার মাঝেই হঠাৎ আয়কর দফতরের তল্লাশি ঘিরে চাঞ্চল্য। মুম্বইয়ে রকুল প্রীত সিং, প্রযোজক বাশু ভাগনানি এবং প্যানোরামা স্টুডিয়োজের সঙ্গে যুক্ত ১২টি জায়গায় আয়কর দফতর তল্লাশি চালায় বলে একাধিক প্রতিবেদনে জানানো হয়েছে।

তল্লাশির মূল নজরে রয়েছে বিভিন্ন আর্থিক নথি,লেনদেনের তথ্য এবং চলচ্চিত্র সংক্রান্ত প্রকল্পে অর্থের গতিপথ। তদন্তকারীরা বিদেশে ফিল্ম প্রজেক্টের অর্থ পাঠানোর ক্ষেত্রে কোনও আর্থিক অনিয়ম হয়েছে কি না,তা খতিয়ে দেখছেন বলে রিপোর্টে দাবি করা হয়েছে। তবে এখনও পর্যন্ত আয়কর দফতরের তরফে কোনও চূড়ান্ত ফলাফল বা কর ফাঁকির প্রমাণ প্রকাশ্যে জানানো হয়নি।

এই ঘটনায় স্বাভাবিকভাবেই বলিউডের অন্দরমহলে কৌতূহল তৈরি হয়েছে। রকুল প্রীত সিংয়ের নাম যেমন সামনে এসেছে, তেমনই প্রযোজক বাশু ভাগনানি এবং প্যানোরামা স্টুডিয়োজের মতো পরিচিত চলচ্চিত্র সংস্থার সঙ্গে যুক্ত জায়গাতেও তল্লাশি হয়েছে। পাশাপাশি পরিচালক আলি আব্বাস জাফরের অফিসেও তল্লাশি চলছে বলে বেশ কয়েকটি সংবাদ মাধ্যম থেকে জানা গেছে!আয়কর দফতরের এই ধরনের সার্চ বা তল্লাশি নিজে থেকেই কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপরাধ প্রমাণ করে না। তদন্তের পর নথি ও লেনদেন যাচাই করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত তাই বলিউডের নজর তদন্তের পরবর্তী পদক্ষেপের দিকে।

Share with

আরো পড়ুন -