মঙ্গলবার, সেপ্টেম্বর 29, 2026
03:13:34 | কলকাতা
সর্বশেষ সংবাদ

রাতের অন্ধকারে টোটো যাত্রা,মাঝপথেই পুলিশের অভিযান—তারপর কী মিলল?

কোচবিহারের মাথাভাঙায় টোটো আটক করে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে প্রায় ৮১৪ গ্রাম স্বর্ণসদৃশ বস্তু,দুটি মোবাইল ও টোটো।

তপন রায়,মানুষের মতামত:কোচবিহারের মাথাভাঙায় টোটো আটক করে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ মাথাভাঙা থানার রুনিবাড়ি থেকে নিশিগঞ্জের দিকে যাওয়ার পথে একটি টোটো আটক করা হয়। তল্লাশি চালিয়ে দুই ব্যক্তির কাছ থেকে প্রায় ৮১৪ গ্রাম ওজনের স্বর্ণের মতো দেখতে একটি বস্তু উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।

ধৃতদের মধ্যে রয়েছেন আসামের লখিমপুর জেলার বিহপুরিয়া থানার দৌলতপুর এলাকার ২৮ বছর বয়সি আরফান আলী এবং কোচবিহারের মাথাভাঙা থানার নিশিগঞ্জের খোকোবাড়ির ২৫ বছর বয়সি রাহুল হোসেন। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া বস্তুটির বৈধ নথিপত্র দেখাতে পারেননি তাঁরা।

সাক্ষীদের উপস্থিতিতে ভিডিওগ্রাফির মাধ্যমে জব্দতালিকা তৈরি করে ওই বস্তু, দুটি মোবাইল ফোন এবং টোটোটি বাজেয়াপ্ত করা হয়। দু’জনকেই গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া বস্তুটি আসল সোনা কি না, পরীক্ষার পরই তা নিশ্চিত হবে বলে পুলিশ সূত্রে খবর।

Share with

আরো পড়ুন -