মঙ্গলবার, সেপ্টেম্বর 29, 2026
03:13:00 | কলকাতা
সর্বশেষ সংবাদ

মৎস্যজীবীর আটলে বিশাল বিষধর সাপ, চাঞ্চল্য হিঙ্গলগঞ্জে

হিঙ্গলগঞ্জের রাজবাড়িডাঙায় মৎস্যজীবীর আটলের ভিতর বিশাল আকারের সাপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।সাপটি দেখতে ভিড় স্থানীয়দের,খবর বন দফতরে।

হাসানুজ্জামান,মানুষের মতামত:মৎস্যজীবীর পাতানো আটলের ভিতর বিশাল আকারের একটি বিষধর সাপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল বসিরহাটের হিঙ্গলগঞ্জের রাজবাড়িডাঙা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিন সকালে মৎস্যজীবী ননী গায়েন মাছ ধরতে গিয়ে আটল তুলতেই তার ভিতরে সাপটি দেখতে পান। আচমকা এমন বড় সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন তিনি। খবর পেয়ে আশপাশের বাসিন্দারা ঘটনাস্থলে জড়ো হন। সাপটি দেখতে ভিড় করেন পথচলতি মানুষও। অনেককে মোবাইলে ছবি ও ভিডিও তুলতে দেখা যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আটলটি রাস্তার পাশে রাখা হয় এবং খবর দেওয়া হয় বন দফতরে। স্থানীয়দের দাবি, টানা বৃষ্টির পর এলাকায় সাপের উপদ্রব বেড়েছে। জলমগ্ন এলাকা ও জলাশয়ের আশপাশে মাঝেমধ্যেই সাপের দেখা মিলছে। এদিন আটলের মধ্যে বিশাল সাপ মেলায় আতঙ্কের পাশাপাশি এলাকায় ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

Share with

আরো পড়ুন -