রবিবার, সেপ্টেম্বর 6, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
জেলা ভিত্তিক সংবাদ

একই পরিবারের দুই শিশুর জলে ডুবে মৃত্যু, পরিবারের হাতে ৮ লক্ষ টাকার সাহায্য

রাজকুমার বেরা,মানুষের মতামত:পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানার নুনহন্ড গ্রামে একই পরিবারের দুই শিশুর জলে ডুবে মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার। পরিবারের হাতে সরকারের তরফে মোট ৮ লক্ষ টাকার আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। মঙ্গলবার ওই পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী তথা ভগবানপুরের বিধায়ক শান্তনু প্রামাণিক। তাঁর সঙ্গে ছিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক নিরঞ্জন কুমার। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন মন্ত্রী ও জেলাশাসক। সরকারি এই আর্থিক সহায়তায় কিছুটা হলেও পরিবারের দুর্দশা কমবে বলে মনে করা হচ্ছে। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় এখনও শোকের পরিবেশ রয়েছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।