দক্ষিণী ইন্ডাস্ট্রির কাজের সংস্কৃতিতে মুগ্ধ জাহ্নবী, বলিউডের সঙ্গে তুলনায় নতুন বিতর্ক!!!

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত: দক্ষিণী চলচ্চিত্র জগতের কাজের পরিবেশ ও শৃঙ্খলার ভূয়সী প্রশংসা করলেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। বর্তমানে রাম চরণের বিপরীতে ‘পিড্ডি’ ছবির শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানান, তেলুগু ইন্ডাস্ট্রিতে শিল্পী থেকে টেকনিশিয়ান—সকলের সময়কে সমান গুরুত্ব দেওয়া হয়। নির্দিষ্ট সময় মেনে কাজ, পর্যাপ্ত বিশ্রাম এবং খাবারের জন্য আলাদা সময় রাখার সংস্কৃতি তাঁকে বিশেষভাবে মুগ্ধ করেছে।
জাহ্নবীর কথায়, অধিকাংশ দিনই ৯ থেকে ১০ ঘণ্টার মধ্যে শুটিং শেষ হয়ে যায়। এমনকি রাতের শুটিংও সাধারণত রাত ২টার মধ্যেই গুটিয়ে ফেলা হয়, ফলে পর্যাপ্ত বিশ্রামের সুযোগ পাওয়া যায়। তাঁর মতে, দক্ষিণী ইন্ডাস্ট্রি শিল্পীদের শারীরিক ও মানসিক সুস্থতার বিষয়ে অনেক বেশি সচেতন।
সম্প্রতি চলচ্চিত্র জগতে কর্মঘণ্টা নিয়ে বিতর্কের মধ্যেই জাহ্নবীর এই মন্তব্য নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। অভিনেত্রীর বিশ্বাস, সুশৃঙ্খল কর্মপরিবেশ শিল্পী ও কলাকুশলীদের সৃজনশীলতা আরও বৃদ্ধি করে।
