বুধবার, সেপ্টেম্বর 9, 2026
14:56:03
| কলকাতা

প্রধানের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ, রাস্তার টাকা ও ১০০ দিনের কাজের অর্থ দুর্নীতির অভিযোগে উত্তাল সন্দেশখালি!!!

NewsPublic Interest NewsRecent Newsরাজনীতি

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:সন্দেশখালির বয়ারমারী ২ পঞ্চায়েতের সাকদা এলাকায় পঞ্চায়েত প্রধান নাবিলাল মোল্লার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসীরা।

অভিযোগ,গ্রামের রাস্তা তৈরির বরাদ্দ টাকা এবং ১০০ দিনের কাজের অর্থ আত্মসাৎ করা হয়েছে। স্থানীয়দের দাবি, বহুবার রাস্তা নির্মাণের বরাদ্দ এলেও কাজ হয়নি, বরং সরকারি বোর্ড লাগিয়ে ছবি তুলে তা সরিয়ে নেওয়া হয়েছে। ফলে এখনও কাঁচা ও ইটের রাস্তা দিয়েই যাতায়াত করতে হয় এলাকাবাসীকে। বর্ষায় দুর্ভোগ চরমে পৌঁছায় বলেও অভিযোগ।

সরকার পরিবর্তনের পর ক্ষোভ উগরে দিয়ে প্রধানের গ্রেপ্তার ও তদন্তের দাবি তুলেছেন গ্রামবাসীরা। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে নাবিলাল মোল্লা বলেন, “আমি কোনও দুর্নীতি করিনি, তদন্ত হোক।”

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।