সরকারি সম্পত্তি নষ্ট করলে নিজের সম্পত্তি বেচেই গুনতে হবে ক্ষতিপূরণ!!!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:রাজ্যে সরকারি সম্পত্তি নষ্ট, ভাঙচুর, ঢিল ছোড়া বা ক্ষতি করলে আর রেয়াত নয়। স্পষ্ট বার্তা দিলেন নগর উন্নয়নের ভারপ্রাপ্ত মন্ত্রী অগ্নিমিত্রা পল। তিনি জানান, সরকারি সম্পত্তি নষ্ট করলে তার ক্ষতিপূরণের টাকা অভিযুক্তদের নিজেদের সম্পত্তি থেকেই আদায় করা হবে।
আইন ভাঙলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসন কঠোর অবস্থান নেবে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হবে বলে জানান মন্ত্রী।
