Feature NewsNewsRecent News

ফের বাড়ল পেট্রোল-ডিজ়েলের দাম, চাপে মধ্যবিত্ত!!!

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি ও পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির প্রভাবে ফের বাড়ল পেট্রোল-ডিজ়েলের দাম। ১৫ মে লিটার প্রতি ৩ টাকা বৃদ্ধির পর ফের মঙ্গলবার থেকে কার্যকর হল নতুন দাম। কলকাতায় পেট্রোল ৯৬ পয়সা বেড়ে ১০৯.৭০ টাকা এবং ডিজ়েল ৯৪ পয়সা বেড়ে ৯৬.০৭ টাকা হয়েছে। দিল্লিতেও পেট্রোল ও ডিজ়েলের দাম বেড়েছে। জ্বালানির মূল্যবৃদ্ধিতে পরিবহণ খরচ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা মধ্যবিত্তের বাজেটে নতুন চাপ ফেলবে। এদিকে জ্বালানি নির্ভরতা কমাতে গণপরিবহন ব্যবহারের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *