Feature NewsNewsPublic Interest NewsRecent News

ঐতিহ্যে বদলের ইঙ্গিত! ইদের নমাজে নতুন ভেন্যু কি ব্রিগেড?,নবান্নে জোর তৎপরতা!!!

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:রেড রোডে ইদের নমাজ ঘিরে অনিশ্চয়তার আবহে নবান্নের অন্দরে শুরু হয়েছে জোর তৎপরতা। প্রশাসনিক সূত্রের খবর, সেনা কর্তৃপক্ষ যদি রেড রোড ব্যবহারের অনুমতি না দেয়, তাহলে বিপুল সংখ্যক মুসলিম ধর্মপ্রাণ মানুষের জন্য বিকল্প জায়গা হিসেবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে ভাবা হচ্ছে। এই নিয়ে রাজ্য প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা চলছে।

জানা গিয়েছে, সম্ভাব্য বিকল্প নিয়ে আয়োজক সংস্থা ও সংশ্লিষ্ট মহলকেও আগাম বার্তা দেওয়া হয়েছে। প্রশাসনের একাংশের মতে, ব্রিগেডে অতীতেও বড় জমায়েত ও ধর্মীয় অনুষ্ঠান সফলভাবে হয়েছে। তাই আইনশৃঙ্খলা, নিরাপত্তা এবং পরিকাঠামোর বিষয় মাথায় রেখে ব্রিগেডই হতে পারে সবচেয়ে বাস্তবসম্মত বিকল্প। এখন নজর সেনা কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্ত ও নবান্নের পরবর্তী পদক্ষেপে। কলকাতার ঐতিহ্যবাহী এই ধর্মীয় জমায়েতের স্থান বদল ঘিরে রাজনৈতিক ও সামাজিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *