কলকাতায় এক পর্দার সিনেমা হলের অস্তিত্ব সংকট!!!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:গ্লোবাল এক পর্দার সিনেমা হলের সংকট গ্রাস করেছে কলকাতা সহ সমগ্র পশ্চিমবঙ্গকে। একের পর এক এক পর্দার সিনেমা হল বন্ধ হয়ে চলেছে। কয়েকটি এক পর্দার সিনেমা হল অস্তিত্ব রক্ষায়ভ ধুঁকছে। মিনার, বিজলী, বিনোদিনী,বসুশ্রী, মেনকা, প্রিয়া, নিউ এম্পায়ার সহ মুষ্টিমেয় সিনেমা হল খোলা থাকলেও দর্শক সংখ্যা ক্রমেই সংকুচিত হয়ে পড়ছে। এতে টলিউডের সংকট বেড়েছে।
মেট্রো, প্যারাডাইস, নিউ এম্পায়ার, অপেরা, জ্যোতি, লোটাস, উত্তরা-পূরবী, উজ্জ্বলা, মিত্রা, রূপবাণী, অরুণা, ভারতী, বীণা, হাউস, পূর্ণ, রাধা, জেম, এলিট সহ কলকাতায় অসংখ্য এক পর্দার সিনেমা হলের আগেই মৃত্যু হয়েছে। এর অধিকাংশর বাণিজ্যিক কেন্দ্র, বিগ বাজার বা ভেঙ্গে প্রমোটারি ব্যবসা চলছে।
বেঙ্গল মোশান পিকচার্স এমপ্লয়ীজ ইউনিয়নও মেনে নিচ্ছেন যে এক পর্দার সিনেমা হলের মৃত্যু ঠেকানো সম্ভব নয়। ইষ্টার্ন ইন্ডিয়া মোশান পিকচার্স ফেডারেশন বা ইমপার কর্তারাও কার্যত এক পর্দার সিনেমা হলের অপমৃত্যু যে ঠেকানো সম্ভব নয়, তা কার্যত মেনে নিচ্ছেন। শুধু কলকাতাই নয়, কলকাতার লাগোয়া হাওড়া, দমদম, ব্যারাকপুর, বারাসাত, বসিরহাট, হুগলি, বর্দ্ধমান সহ সমগ্র দক্ষিণবংগ এবং শিলিগুড়ি সহ উত্তরবংগেও একের পর এক সিনেমা হল বন্ধ হয়েভ এক গুরুতর পরিস্থিতি তৈরি হয়েছে বলেই মনে করা হচ্ছে।
