গো-সংরক্ষণে দিলীপ ঘোষের জোর,দুগ্ধ শিল্পে উন্নয়নের রোডম্যাপ!!!

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:গো-সংরক্ষণ, দুগ্ধ শিল্পের উন্নয়ন এবং বিজ্ঞানসম্মত গোপালনকে আরও এগিয়ে নিয়ে যেতে রাজ্যে দুগ্ধ শিল্প, গো-পালন, গোশালা ও সংশ্লিষ্ট ব্যবসায়ী-সংস্থার প্রতিনিধিদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল। বৈঠকে বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা তুলে ধরেন সংশ্লিষ্টরা। গোশালার সংখ্যা বৃদ্ধি, বেহাল গোশালার উন্নয়ন, আধুনিক পদ্ধতিতে গোপালন এবং দুগ্ধ শিল্পকে আরও শক্তিশালী করার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প কীভাবে আরও কার্যকরভাবে পশ্চিমবঙ্গে বাস্তবায়িত করা যায়, তা নিয়েও বিস্তারিত মতবিনিময় হয়েছে।
