বরানগরে চাঞ্চল্য! তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরকে কান ধরে ক্ষমা চাওয়াল বিজেপি, উঠল টাকা তোলার অভিযোগ!!!
নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত: বরানগরের ২৪ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক উত্তেজনা ছড়াল প্রাক্তন পৌর প্রতিনিধি বাসব দাশগুপ্ত ওরফে দাদনকে ঘিরে। অভিযোগ, স্থানীয়দের সঙ্গে খারাপ ব্যবহার ও বেআইনি কাজের অভিযোগ তুলে বিজেপি কর্মীরা তাঁকে কান ধরে ক্ষমা চাইতে বাধ্য করেন। ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি পৌর প্রতিনিধি ছিলেন। অন্যদিকে, কাঞ্চন দে নামে এক ব্যক্তির বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ উঠেছে। তিনি ২৬ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি আলপনা নাহারের ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে।
