বেকারত্ব-ক্ষোভে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণ,জন্ম নিল ‘তেলাপোকা জনতা পার্টি’!!!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:‘তেলাপোকা’ মন্তব্যে বিস্ফোরণ! তরুণদের ব্যঙ্গ আন্দোলনে তোলপাড় দেশ
প্রধান বিচারপতির এক বিতর্কিত মন্তব্য ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে অভিনব ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলন ‘তেলাপোকা জনতা পার্টি’। বেকারত্ব ও মূল্যবৃদ্ধিতে জর্জরিত তরুণদের ‘তেলাপোকা’ ও ‘পরজীবী’র সঙ্গে তুলনা করার অভিযোগ ঘিরে ক্ষোভ ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। বোস্টন ইউনিভার্সিটির প্রাক্তনী অভিজিৎ দিপকের উদ্যোগে গড়ে ওঠা এই প্ল্যাটফর্ম মাত্র তিনদিনেই লাখো তরুণের সমর্থন পেয়েছে। ইনস্টাগ্রামে মিলিয়ন ফলোয়ার ছাড়াও লক্ষাধিক সদস্যপদের আবেদন জমা পড়েছে। এআই প্রযুক্তির সহায়তায় তৈরি ব্যঙ্গাত্মক এই উদ্যোগে বিচারব্যবস্থা, কর্পোরেটমুখী গণমাধ্যম ও নানা রাজনৈতিক ইস্যুকে কটাক্ষ করা হয়েছে। তরুণদের অধিকার ও ক্ষোভের প্রতীক হয়ে দ্রুত আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘তেলাপোকা জনতা পার্টি’।
