আমরা-ওরা নয়, উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নই অঙ্গীকার – শুভেন্দু!!!

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটিয়ে উত্তরবঙ্গের উন্নয়নে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম উত্তরবঙ্গ সফরে এসে তিনি জানান, উত্তরবঙ্গে তৈরি হবে এইমস, আইআইটি এবং বিশ্বমানের ক্যানসার হাসপাতাল। বাগডোগরা বিমানবন্দরে পৌঁছতেই বিজেপি কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, উত্তরবঙ্গের মানুষ বারবার বিজেপির পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত শক্ত করেছেন। তাই এই অঞ্চলের উন্নয়ন ও মানুষের দীর্ঘদিনের দাবি পূরণে সরকার বদ্ধপরিকর।
তিনি আরও ঘোষণা করেন, এখন থেকে প্রতি মাসে অন্তত একবার উত্তরবঙ্গ সফরে আসবেন তিনি ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা। এতে উন্নয়ন প্রকল্পের কাজ সরাসরি তদারকি করা সম্ভব হবে। রাজনৈতিক মহলের মতে, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও পরিকাঠামোগত উন্নয়নের মাধ্যমে উত্তরবঙ্গকে নতুন দিশা দিতে চাইছে নতুন সরকার।
