মঙ্গলবার, নভেম্বর 24, 2026
17:00:56 | কলকাতা
সর্বশেষ সংবাদ

বিশ্বাসের সম্পর্কেই ভয়ঙ্কর অভিযোগ!১৫ বছরের সৎমেয়কে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার সৎবাবা

উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের কাজদিয়া গ্রামে ১৫ বছরের সৎমেয়কে ধর্ষণের অভিযোগে গ্রেফতার সৎবাবা সুজিত মজুমদার। পকসো মামলায় তদন্ত শুরু পুলিশের।

হাসানুজ্জামান,মানুষের মতামত:উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হল সৎবাবা। অভিযোগ, নিজের ১৫ বছরের সৎমেয়েকে জোরপূর্বক ধর্ষণ করেছেন অভিযুক্ত। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি স্বরূপনগর থানার কাজদিয়া গ্রামের। ধৃতের নাম সুজিত মজুমদার (৩৫)। তাঁর বিরুদ্ধে সৎমেয়ের উপর যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে স্বরূপনগর থানার পুলিশ।

নাবালিকার মেডিক্যাল পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি আদালতে তার গোপন জবানবন্দি নেওয়ার প্রক্রিয়াও রয়েছে বলে জানা গিয়েছে।

মঙ্গলবার ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে। পরিবারের ভিতরেই নাবালিকার নিরাপত্তা নিয়ে এই অভিযোগ নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন