মঙ্গলবার, নভেম্বর 24, 2026
17:01:08 | কলকাতা
সর্বশেষ সংবাদ

বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ,তারপরই অভিযুক্তকে ‘এনকাউন্টার’-র দাবি বিধায়কের 

উত্তর ২৪ পরগনার হাবরায় নাবালিকা মেয়েকে দীর্ঘদিন যৌন নির্যাতনের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। মাসির অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় ক্ষোভ প্রকাশ বিজেপি বিধায়কের।

সার্থক দাশগুপ্ত,মানুষের মতামত:উত্তর ২৪ পরগনার হাবরায় নিজের নাবালিকা মেয়েকে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। ১৭ বছরের ওই কিশোরী একাদশ শ্রেণির ছাত্রী। অভিযোগ, মায়ের মৃত্যুর পর দুই বোন বাবার কাছেই থাকত। সেই সুযোগে গত প্রায় এক থেকে দু’বছর ধরে মেয়ের উপর যৌন ও শারীরিক নির্যাতন চালাত অভিযুক্ত। এমনকি মুখ খুললে ভয়াবহ পরিণতির হুমকি দেওয়া হত বলেও অভিযোগ।

দীর্ঘদিন ভয়ে মুখ খুলতে পারেনি কিশোরী। শেষ পর্যন্ত ছোট বোনের মাধ্যমে বিষয়টি দিদা ও মাসির কাছে পৌঁছয়। পরে নির্যাতিতার মাসি হাবরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে দীপন হালদার নামে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে। ধৃতকে বারাসত আদালতে পেশ করা হয়।

ঘটনায় ক্ষোভ প্রকাশ করে হাবরার বিজেপি বিধায়ক দেবদাস মণ্ডল অভিযুক্তকে দাঁড় করিয়ে গুলি করে মারার দাবি জানিয়েছেন।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন