মঙ্গলবার, নভেম্বর 24, 2026
17:01:05 | কলকাতা
সর্বশেষ সংবাদ

হুইলচেয়ার থেকে সুস্থতার পথে,এবার কি গানের মঞ্চে ফিরবেন অলকা ইয়াগনিক?

বিরল স্নায়বিক সমস্যায় শ্রবণশক্তি হারিয়ে গান থেকে দূরে অলকা ইয়াগনিক।সম্প্রতি তাঁর সুস্থতার খবর ঘিরে গানের জগতে ফেরার সম্ভাবনা নিয়ে জল্পনা বাড়ছে।

দিলীপ চট্টোপাধ্যায়, মানুষের মতামত: বলিউডের সুরেলা জগতে অলকা ইয়াগনিকের কণ্ঠ আজও অগণিত শ্রোতার হৃদয়ে বিশেষ জায়গা করে রয়েছে। নব্বইয়ের দশক থেকে দীর্ঘ কয়েক দশক ধরে একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। কিন্তু বিরল স্নায়বিক সমস্যার কারণে শ্রবণশক্তি হারিয়ে ফেলায় ২০২৪ সালে কার্যত গান থেকে দূরে সরে যেতে হয় তাঁকে।

অলকা নিজেই জানিয়েছিলেন, বিমানযাত্রার পর হঠাৎ শ্রবণশক্তি কমে যাওয়ার সমস্যা দেখা দেয়। চিকিৎসকদের মতে, তাঁর এই সমস্যা সেনসরিনিউরাল হিয়ারিং লস। একজন সংগীতশিল্পীর কাছে শ্রবণশক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এই অসুস্থতা তাঁর গানের জীবনে বড় ধাক্কা হয়ে আসে।

তবে সম্প্রতি প্রকাশ্য অনুষ্ঠানে তাঁর উপস্থিতি এবং শারীরিক অবস্থার উন্নতির খবর অনুরাগীদের মনে নতুন আশার সঞ্চার করেছে। অনেকেই প্রশ্ন তুলছেন, তবে কি আবার স্টুডিওতে ফিরবেন অলকা? চিকিৎসা ও সুস্থতার প্রক্রিয়া চললেও গানে প্রত্যাবর্তন নিয়ে এখনও নিশ্চিত কোনও ঘোষণা নেই। ফিরলে হয়তো আগের মতো নিয়মিত নয়, বরং বেছে নেওয়া বিশেষ গান বা প্রজেক্টে তাঁকে দেখা যেতে পারে। তাঁর প্রত্যাবর্তনের অপেক্ষায় আজও সুরপ্রেমীরা।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন