মঙ্গলবার, নভেম্বর 24, 2026
17:01:00 | কলকাতা
সর্বশেষ সংবাদ

বিশ্বাসের বোতলে অবিশ্বাস! বিসলেরির বিরুদ্ধে রাসায়নিকের অভিযোগ,এবার আইনি পদক্ষেপ

বিসলেরির বোতলজাত জলের একটি নমুনায় ক্ষতিকর রাসায়নিকের অভিযোগ। দ্বিতীয় পরীক্ষাতেও উদ্বেগজনক রিপোর্টের পর আইনি পদক্ষেপের অনুমতি দিয়েছে FSSAI। জল নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।

রাজকুমার বেরা,মানুষের মতামত:বোতলজাত জলকেও ঘিরে এবার উদ্বেগ! দেশের জনপ্রিয় পানীয় জলের ব্র্যান্ড বিসলেরির একটি নমুনায় ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতির অভিযোগ উঠেছে। প্রথম পরীক্ষায় নির্ধারিত মাত্রার বেশি ব্রোমেট পাওয়ার পর দ্বিতীয় পরীক্ষাতেও নমুনাটিকে অনিরাপদ বলে ঘোষণা করেছে পরীক্ষাগার। পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন-এর উপস্থিতির কথা জানিয়েছে খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক FSSAI। এই ঘটনায় বিসলেরির বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতিও দিয়েছে সংস্থাটি।

তবে ঘটনাটি নির্দিষ্ট একটি নমুনাকে ঘিরে। বাজারে থাকা সমস্ত বিসলেরির বোতল অনিরাপদ—এমন সিদ্ধান্ত এখনও নেওয়া যায়নি। সংস্থার দাবি, তাদের জল নিরাপদ এবং কঠোর মান নিয়ন্ত্রণের মধ্যে তৈরি হয়। পরীক্ষার ফল নিয়ে তারা প্রশ্নও তুলেছে।

এই ঘটনায় বোতলজাত পানীয় জলের গুণমান ও নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। সাধারণ মানুষ যে জলকে নিরাপদ ভেবে কিনছেন, তার মান যাচাই কতটা কঠোর—এখন সেই প্রশ্নই সামনে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন