সোমবার, নভেম্বর 23, 2026
15:47:42 | কলকাতা
সর্বশেষ সংবাদ

যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি!রথীন্দ্র বসুর উদ্যোগে চাঁদামারিতে চালু উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার নতুন যাত্রী পরিষেবা

কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের চাঁদামারিতে NBSTC-র নতুন যাত্রী পরিষেবার উদ্বোধন করলেন বিধায়ক। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন উদ্যোগ।

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক জানান, উত্তরবঙ্গের মানুষের যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত, সহজ ও সুগম করে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ। বিশেষ করে সাধারণ যাত্রীদের যাতায়াতের সুবিধা, বিভিন্ন এলাকার মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং পরিবহণ পরিষেবার প্রসারে নতুন পরিষেবাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

স্থানীয় মানুষের দীর্ঘদিনের যাতায়াত সংক্রান্ত সমস্যার সমাধানে সরকারি পরিবহণ পরিষেবার সম্প্রসারণ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। নতুন পরিষেবা চালু হওয়ায় এলাকার মানুষ উপকৃত হবেন বলে আশাবাদী বিধায়ক।

তিনি আরও জানান, উন্নত যোগাযোগ ব্যবস্থা ও পরিকাঠামো গড়ে তোলার পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও সহজ করে তোলাই তাঁদের লক্ষ্য। জনগণের স্বার্থে উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন