কোচবিহারের আমবাড়ি অঞ্চলের ধনীরাম রেলগেটের সামনে মালবোঝাই ট্রাক পারাপারের সময় ভেঙে পড়ল বোকালীর মঠের সংযোগকারী সেতু। যোগাযোগ বিচ্ছিন্ন, চরম দুর্ভোগে বাসিন্দারা।
তপন রায়,মানুষের মতামত:মালবোঝাই ট্রাকের ভারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেতু। ট্রাক-সহ ধসে পড়ল আমবাড়ি অঞ্চলের ধনীরাম রেলগেটের সামনে বোকালীর মঠের সঙ্গে যোগাযোগকারী গুরুত্বপূর্ণ সেতুটি। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সেতু ভেঙে পড়ায় কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে বোকালীর মঠের যোগাযোগ ব্যবস্থা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেতুটির উপর দিয়ে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন। মালবোঝাই ট্রাকটি পারাপারের সময় আচমকাই সেতু ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যে ট্রাক-সহ সেতুটি নিচে ধসে যায়।
ঘটনার জেরে স্কুল-কলেজের পড়ুয়া, অফিসযাত্রী ও সাধারণ বাসিন্দাদের যাতায়াতে চরম সমস্যা তৈরি হয়েছে। ধনীরামের দিক থেকে বিকল্প রাস্তা বলতে কার্যত একটিই পথ রয়েছে। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। দ্রুত সেতু মেরামতি এবং বিকল্প যাতায়াতের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
