সোমবার, নভেম্বর 23, 2026
15:45:40 | কলকাতা
সর্বশেষ সংবাদ

নবান্নের কাছে কী ঘটল? বাসের ধাক্কায় বাইক ও গাড়ি ক্ষতিগ্রস্ত, আহত ২

নবান্নের কাছে দ্বিতীয় হুগলি সেতুর সংযোগকারী রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি বাইক ও একটি মারুতি গাড়িতে ধাক্কা বাসের। দুর্ঘটনায় বাইকারোহী ও সিভিক ভলান্টিয়ার-সহ আহত ২।

সার্থক দাশগুপ্ত,মানুষের মতামত:নবান্নের কাছে দ্বিতীয় হুগলি সেতুর সংযোগকারী রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবোঝাই বাস। সোমবার অফিস টাইমে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুটি বাইক ও একটি মারুতি গাড়িতে ধাক্কা মারে। এরপর রাস্তার পাশে থাকা একটি সিগন্যাল পোস্টেও ধাক্কা লাগে। দুর্ঘটনায় এক বাইকারোহী ও কর্তব্যরত এক সিভিক ভলান্টিয়ার-সহ দু’জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসটি সাতরাগাছি থেকে বারাসতের দিকে যাচ্ছিল। নবান্নের কাছে একটি বাঁকে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ট্রাফিক পুলিশের আধিকারিকরা। দ্রুত আহতদের উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানে তাঁদের চিকিৎসা চলছে।

দুর্ঘটনার পর বাসচালক পলাতক বলে জানা গিয়েছে। ব্রেকডাউন ভ্যানের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে রাস্তা থেকে সরানো হয়। সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয় এলাকায়।ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশ। বাসটি কী কারণে নিয়ন্ত্রণ হারাল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন