সোমবার, নভেম্বর 23, 2026
00:59:07 | কলকাতা
সর্বশেষ সংবাদ

বাংলাদেশে হিংসা!পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন শুভেন্দু,হিন্দু শরণার্থীদের স্বার্থে CAA-র সময়সীমা বাড়ানোর দাবি

বাংলাদেশের সাম্প্রতিক হিংসা ও সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। CAA-র নির্ধারিত সময়সীমা বাড়ানোর দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানাবেন বলে তাঁর বক্তব্য।

নাজমুল হাসান,মানুষের মতামত:বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, প্রতিবেশী রাষ্ট্রে হিংসা, বাড়িঘর পুড়িয়ে দেওয়া এবং বিভিন্ন নৃশংস ঘটনার খবর সামনে আসছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ থেকে আগত হিন্দুদের ক্ষেত্রে রাজ্য প্রশাসন মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে বিবেচনা করবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।

মুখ্যমন্ত্রীর বক্তব্য, নাগরিকত্ব সংশোধনী আইন (CAA)-এর নির্ধারিত সময়সীমা ছিল ৩১ ডিসেম্বর ২০১৪,পরবর্তী অভিবাসন-সংক্রান্ত বিশেষ ছাড়ের রিপোর্টেড কাট-অফ ৩১ ডিসেম্বর ২০২৪ হয়!বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে সেই সময়সীমা বাড়ানোর বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরবেন তিনি। বাংলাদেশ থেকে বিভিন্ন ছবি,ভিডিও এবং ফোনে আসা খবর পরিস্থিতির উদ্বেগজনক দিক তুলে ধরছে বলেও জানান মুখ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, বিরোধী দলনেতা থাকাকালীনও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে রাজ্যের বিভিন্ন মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। কিন্তু বর্তমানে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ায় প্রতিবেশী রাষ্ট্রের বিষয়টি কূটনৈতিকভাবে মোকাবিলা করতে হবে। তাই বিদেশ মন্ত্রকের মাধ্যমে প্রয়োজনীয় সহযোগিতা ও পদক্ষেপ নেওয়ার জন্য কেন্দ্রের কাছে আবেদন জানাবেন তিনি।পাশাপাশি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীকেও বিষয়টি গুরুত্ব সহকারে দেখার এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হবে বলে জানান শুভেন্দু অধিকারী।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন