শনিবার, অক্টোবর 24, 2026
12:47:48 | কলকাতা
সর্বশেষ সংবাদ

মাঝরাতে থানার ভিতরেই আগুন! মালদার চাঁচলে কী ঘটল?

মালদার চাঁচল থানায় মাঝরাতে আগুন। মালখানা-সহ একাধিক ঘরে অগ্নিকাণ্ড, দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। কারণ খতিয়ে দেখা হচ্ছে।

তপন রায়,মানুষের মতামত:মাঝরাতে থানার ভিতরেই ভয়াবহ অগ্নিকাণ্ড!আগুনের গ্রাসে চাঁচল থানার মালখানা ঘর-সহ একাধিক ঘর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার চাঁচল এলাকায়।

জানা গিয়েছে, রাতে আচমকাই থানার ভিতরে আগুন দেখতে পান পুলিশকর্মীরা। খবর দেওয়া হয় দমকল বিভাগে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় পরে আরও একটি ইঞ্জিন আনা হয়। দমকলকর্মী, পুলিশকর্মী ও স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত চেষ্টায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে।

ঘটনার খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পৌঁছন মহকুমা পুলিশ আধিকারিক। আগুন ছড়িয়ে পড়ার আগেই গুরুত্বপূর্ণ নথি, কেস ডায়েরি, কম্পিউটার-সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করে বাইরে নিয়ে আসা হয়। ফলে গুরুত্বপূর্ণ নথিপত্রের ক্ষয়ক্ষতি কতটা হয়েছে, তা নিয়ে এখনও স্পষ্ট তথ্য মেলেনি।প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। মাঝরাতে থানার মতো গুরুত্বপূর্ণ সরকারি ভবনে এই অগ্নিকাণ্ড ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন