রবিবার, সেপ্টেম্বর 20, 2026
20:28:35 | কলকাতা
সর্বশেষ সংবাদ

দাঁতালের তাণ্ডবে গুঁড়িয়ে স্কুলের শ্রেণিকক্ষ,ডুয়ার্সে আতঙ্ক চরমে!!!

NewsPublic Interest NewsRecent News

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:ডুয়ার্সের বানারহাটে জ্ঞানড্রাপাড়া বড় লাইন জুনিয়র হাই স্কুলে রাতের অন্ধকারে এক দলছুট দাঁতালের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হলো। প্রায় ১০ ফুট উঁচু পাকা দেওয়াল ভেঙে শ্রেণিকক্ষে ঢুকে পড়ে হাতিটি। গুঁড়িয়ে যায় ক্লাসরুমের অংশ, ভেঙে পড়ে চাল। নষ্ট হয় ফ্যান, চেয়ার-বেন্চসহ পড়াশোনার বিভিন্ন সামগ্রী। সকালে স্কুলে এসে শিক্ষক-শিক্ষার্থীরা ধ্বংসস্তূপ দেখে হতবাক হন। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। স্থানীয়দের দাবি, হাতির লাগামহীন তাণ্ডব রুখতে বনদপ্তর দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করুক।

Share with