সোমবার, সেপ্টেম্বর 14, 2026
20:43:26 | কলকাতা

বলিউডে নতুন অবতারে আমির খান?নতুন ছবিকে ঘিরে তুঙ্গে জল্পনা!

বিনোদন

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:বলিউডে ফের সুপারহিরো ছবিকে ঘিরে জোর জল্পনা।একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে,অভিনেতা আমির খানকে নিয়ে নতুন একটি সুপারহিরো ছবির বিষয়ে পরিচালক আর বালকি ও প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে আলোচনা চলছে।

প্রতিবেদন অনুযায়ী, ছবিটির চিত্রনাট্য তৈরির কাজ এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। আমিরের কাছে ছবিটির প্রস্তাব পৌঁছেছে এবং তিনি আগ্রহও দেখিয়েছেন। তবে এখনও চূড়ান্তভাবে ছবিতে যোগ দেওয়ার সম্মতি দেননি তিনি।

চিত্রনাট্য ও ছবির সামগ্রিক পরিকল্পনা আরও স্পষ্ট হওয়ার পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যাচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে সাজিদ নাদিয়াদওয়ালা এবং আর বালকির সঙ্গে এটাই হবে আমির খানের প্রথম কাজ। তবে এখনও আমির খান,আর বালকি বা সাজিদ নাদিয়াদওয়ালার পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।