মঙ্গলবার, সেপ্টেম্বর 22, 2026
11:17:06 | কলকাতা
সর্বশেষ সংবাদ

তিন মাস ধরে জলহীন রাজগঞ্জের স্কুল, ভোগান্তিতে দুই হাজার পড়ুয়া!

NewsPublic Interest NewsRecent News

তপন রায়,মানুষের মতামত:জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের বটতলা কেবলপাড়া হাই স্কুলে গত তিন মাস ধরে পানীয় জলের তীব্র সংকট চলছে। স্কুলে কল থাকলেও তাতে জল আসে না। ফলে প্রায় দুই হাজার ছাত্রছাত্রীকে পাশের প্রাথমিক বিদ্যালয় অথবা ব্যস্ত রাস্তা পার হয়ে দোকান থেকে জল সংগ্রহ করতে হচ্ছে। এতে পড়াশোনার ব্যাঘাতের পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।

প্রধান শিক্ষক অভিজিৎ গুহ জানান, জেলাশাসকের দপ্তর, বিডিও অফিস ও জেলা পরিষদে একাধিকবার লিখিত অভিযোগ জানানো হলেও কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। জল সংকটের প্রভাব পড়েছে মিড-ডে মিল পরিষেবাতেও। অনেক পড়ুয়া খাবার খেতে পারছে না, রান্না করা খাবারও নষ্ট হচ্ছে। দ্রুত স্থায়ী সমাধানের দাবি তুলেছেন স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকেরা।

Share with