পরিত্যক্ত বাড়ি থেকে বিশাল গোখরো উদ্ধার, সর্পদংশন ঘিরে বাড়ছে উদ্বেগ!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:ধূপগুড়ি পৌরসভার বিডিও রোড সংলগ্ন একটি পরিত্যক্ত বাড়ি থেকে রবিবার বিশাল আকারের বিষধর গোখরো সাপ উদ্ধার করা হয়। সকালে পরিবারের সদস্যরা ঘরটি পরিষ্কার করতে গেলে একটি বস্তার আড়াল থেকে ফণা তোলা সাপটিকে দেখতে পান। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ডুয়ার্স নেচার স্নেক লাভার অ্যাসোসিয়েশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে নিরাপদে উদ্ধার করেন। পরে সেটিকে মোরাঘাট জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।
সর্পবিশারদদের দাবি, চলতি মরশুমে মহকুমাজুড়ে ইতিমধ্যেই প্রায় ১৬০ জন সাপের কামড়ে আক্রান্ত হয়েছেন। রবিবার সকালেও ধূপগুড়ি পৌরসভার দুটি পৃথক ওয়ার্ড থেকে দুটি সাপ উদ্ধার হয়েছে। বর্ষার মরশুমে বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার পাশাপাশি সাপ দেখলে না মেরে উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
