রবিবার, নভেম্বর 8, 2026
23:00:58 | কলকাতা

Corrections Policy

“মানুষের মতামত”-এর লক্ষ্য হল নির্ভুল, দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ করা। সাংবাদিকতার ক্ষেত্রে তথ্য যাচাই আমাদের অগ্রাধিকার হলেও অনিচ্ছাকৃত ভুল বা তথ্যগত অসঙ্গতি ঘটতে পারে।এমন কোনও ভুল শনাক্ত হলে আমরা তা যথাযথভাবে যাচাই করে সংশোধন করার নীতি অনুসরণ করি।

১. তথ্যগত ভুল সংশোধন:-

কোনও প্রতিবেদনে নাম, স্থান, তারিখ, সংখ্যা, পদবি, বক্তব্য বা অন্য কোনও গুরুত্বপূর্ণ তথ্যগত ভুল থাকলে, বিষয়টি যাচাই করার পর প্রয়োজন অনুযায়ী সংশোধন করা হবে।

২. সংশোধনের স্বচ্ছতা:-

গুরুত্বপূর্ণ কোনও তথ্য সংশোধন করা হলে, প্রয়োজন অনুযায়ী প্রতিবেদনের শেষে বা সংশ্লিষ্ট স্থানে সংশোধনের উল্লেখ করা হতে পারে। গুরুতর ভুলের ক্ষেত্রে পাঠকদের বিষয়টি স্পষ্টভাবে জানানো হবে।

৩. Update বনাম Correction:-

নতুন তথ্য যুক্ত হলে সেটিকে সংশোধন হিসেবে নয়, প্রয়োজন অনুযায়ী “Updated” বা “আপডেট” হিসেবে উল্লেখ করা হবে।
অন্যদিকে, পূর্বে প্রকাশিত কোনও তথ্য ভুল প্রমাণিত হলে সেটি Correction হিসেবে বিবেচিত হবে।

৪. অভিযোগ বা দাবি সংক্রান্ত সংশোধন:-

কোনও ব্যক্তি,প্রতিষ্ঠান বা সংগঠনের বিরুদ্ধে অভিযোগ সংক্রান্ত প্রতিবেদনে পরবর্তীতে তথ্যগত ভুল ধরা পড়লে বা সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া গেলে,যাচাই সাপেক্ষে প্রতিবেদনে প্রয়োজনীয় সংশোধন বা সংযোজন করা হবে।

৫. পাঠকের কাছ থেকে Correction Request:-

কোনও পাঠক আমাদের প্রতিবেদনে তথ্যগত ভুল দেখতে পেলে তা আমাদের জানাতে পারেন।
Correction request পাঠানোর সময় সম্ভব হলে উল্লেখ করুন:

– প্রতিবেদনের শিরোনাম বা URL
– কোন তথ্যটি ভুল
– সঠিক তথ্য কী
– সংশোধনের পক্ষে প্রাসঙ্গিক সূত্র বা নথি

৬. যাচাই প্রক্রিয়া:-

প্রাপ্ত সংশোধনের অনুরোধ সম্পাদকীয় দল যাচাই করবে। শুধুমাত্র কোনও পক্ষের দাবি পাওয়ার ভিত্তিতে তথ্য পরিবর্তন করা হবে না। প্রয়োজন অনুযায়ী সরকারি নথি, নির্ভরযোগ্য সূত্র, সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বক্তব্য এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য যাচাই করা হবে।

৭. Editorial Responsibility:-

“মানুষের মতামত” ইচ্ছাকৃতভাবে ভুল, বিভ্রান্তিকর বা মিথ্যা তথ্য প্রকাশকে সমর্থন করে না। কোনও ভুল অনিচ্ছাকৃতভাবে প্রকাশিত হলে,তা শনাক্ত হওয়ার পর যথাসম্ভব দ্রুত সংশোধনের চেষ্টা করা হবে।

৮. যোগাযোগ:-

Correction বা factual error জানাতে পাঠক আমাদের Contact Us পেজের মাধ্যমে অথবা নির্ধারিত editorial contact-এর মাধ্যমে যোগাযোগ করতে পারেন।


মানুষের মতামত
মানুষের কথা,মানুষের পাশে।